Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

যেকোন মূল্যে বিএনপি-জামায়াতের ঐক্য ধরে রাখতে হবে: শিবলী

যেকোন মূল্যে বিএনপি ও জামায়াতের ঐক্য ধরে রাখতে হবে বলে জানিয়েছেন উপজেলা সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ কুতুব উদ্দিন শিবলী।

মঙ্গলবার (১ মার্চ) বিকালে উপজেলার মাদামবিবির হাটস্থ তার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়েকালে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, বিএনপি ও জামায়াতের ঐক্য নষ্ট হলে এর মুনাফা যাবে আওয়ামী লীগের পকেটে। আর আওয়ামী লীগের পকেটে যাওয়া মানেই ভারতের পকেটে যাওয়া। ভারত চেয়েছিল আমাদের দেশে হিন্দু-মুসলমান দাঙ্গা লাগাতে। এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে তারা এটা শুরু করতে চেয়েছিল। কিন্তুু তারা সেটাতে ফেইল করেছে। এখন দ্বিতীয় চেষ্টা করছে আমাদের মধ্যে ঐক্য নষ্ট করে সম্পর্কে ফাটল ধরাতে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ঐক্য নষ্ট হলে তাদের লাভ। এজন্য বিএনপি জামাতের ঐক্য যে কোন মূল্যই ধরে রাখতে হবে। তিনি আরো বলেন গোষ্ঠী কিছু মিডিয়া পরিকল্পিতভাবে আমাদের নেতাদের কিছু বক্তব্যকে করে বিএনপি’র বিরুদ্ধে বলেছেন বলে প্রচার করছে। একইভাবে বিএনপি’র কিছু নেতার বক্তব্য সেটি জামাতের বিরুদ্ধে বলে প্রচার করছে। এভাবে তোরা জামাত ও বিএনপির মধ্যে দূরত্ব সৃষ্টি করছে। কে কোন কথা কোন প্রেক্ষিতে বলেছে তা আমাদেরকে বুঝে নিতে হবে। পতিত স্বৈরাচারী শক্তি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে ব্যস্ত। সেই সাথে তারা এখন গুজব লেগে পরিণত হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি আরও বলেন, বিগত ১৭টি বছর আমরা ঈদ করতে পারেনি। ঈদে মা-বাবাকে সালাম করতে এলেও আমাদেরকে ৫-১০ জন পাহারা দিতে হতো। তারা আমাদেরকে ঈদের নামাজ থেকে গ্রেফতার করতো। বাড়িতে আসলে পুলিশ আসতো, আমাদেরকে স্ত্রীদের কাছ থেকে ধরে নিয়ে রিমান্ডে নির্মম নির্যাতন করতো। সবাই যখন আত্মীয় পরিবার পরিজন নিয়ে আনন্দে ঈদ কাটাতো তঝন জামায়াত-বিএনপি ও শিবিরের নেতাকর্মীরা তখন জেলখানায় বন্দিদশায় থাকতো। আমাদের কারণে আমাদের পরিবারের সদস্যদের ঈদের আনন্দও বিষাদের রূপ নিতো।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের যে ঐক্য সেটি যদি নষ্ট হয় তাহলে ৫ আগস্টের বিপ্লব ধরে রাখা আমাদের জন্য কঠিন হবে।

এ সময় তিনি সীতাকুণ্ড প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তাদের কাছে আমরা আহ্বান জানাবো, প্রত্যেকটি হত্যাকাণ্ড, গুম, খুন ও অন্যায়-অবিচারের পেছনে থাকা ঘটনা তুলে এনে পাঠককে সহজ-সাবলীলভাবে জানাবেন। গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না। আর এই আয়নায় জনগণ যেন সমাজে ঘটে যাওয়া সকল ঘটনা পরিষ্কার দেখতে পান, আর সেই দায়িত্ব পালন করেন সাংবাদিক ভাইয়েরা।

Tags :

সর্বশেষ