Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

শিক্ষক নিয়োগের ক্ষমতা কমিটির হাতে, প্রতিবাদে চবিতে চাকসুর বিক্ষোভ মিছিল

চবি প্রতিনিধি

এনটিআরসিএ’র নতুন প্রজ্ঞাপনে স্কুলের শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত হওয়ায় সারাদেশে প্রতিবাদের ঝড় বইছে৷ তার ওই অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে।  শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রদানকে অযৌক্তিক দাবি করে চাকসু নেতারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

রোববার (১০ আগস্ট) রাত সাড়ে নয়টায় চবির জিরোপয়েন্ট থেকে এই মিছিল যাত্রা করে।

চবির জিরোপয়েন্ট থেকে সোহরাওয়ার্দী হলের চত্বর ঘুরে চাকসুর সদস্যরা আবার জিরোপয়েন্ট একত্রিত হয়। এই সময় তারা ” টাকা না মেধা, মেধা, মেধা, শিক্ষা নিয়ে বানিজ্য চলবে না চলবে না, কোটা গেছে যে পথে, কমিটি যাবে সে পথেসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

চবির জিরোপয়েন্টে আন্দোলনকারীরা একত্রিত হওয়ার পর চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, “সরকারি প্রতিষ্ঠানগুলোতে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু হলে আবার দুর্নীতি শুরু হবে। যাদের মেধা নেই তারা সেখানে নিয়োগ পাবে এবং মেধাবীরা সেখান থেকে বঞ্চিত হবে। সরকারের প্রতি আহ্বান জানাবো এনটিআরসি’র মাধ্যমে শিক্ষকদের নিয়োগমালাকে কিভাবে আরো আধুনিক করা যায়, সুন্দরভাবে মেধাবীদেরকে আরো কিভাবে সুযোগ তৈরি করে দেওয়া যায় এই জায়গায় কাজ করুন।

তিনি বলেন, এই সিদ্ধান্ত গ্রহণের খবর ছড়িয়ে পড়লে সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করেনি। আন্দোলনকারীরা জানান, যদি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না গ্রহণ না করে তাহলে তাদেরকে ধন্যবাদ জানায়। আর যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে তাহলে আমরা বুঝে নিব তৃণমূলে দলীয়ভাবে তাদের গভর্নিং বডি গঠন করার মাধ্যমে যারা ১৭ বছর না খেয়ে রয়েছে, ক্ষুধার্ত রয়েছে, দুর্নীতি করতে চাই কিন্তু দুর্নীতির মঞ্চ খুঁজে পাচ্ছে না তাদেরকে দুর্নীতির মঞ্চ খুলে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ছাত্রনেতা ইব্রাহিম রনি আরও বলেন, “আমরা দেখেছি বড় দলের বড় বড় নেতারা যখন নির্বাচন অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে বিভিন্ন জায়গায় প্রশাসক পদে নিয়োগ দিয়ে মন খুশি করতে বাধ্য হয়েছে। গত ১৭ বছর তৃণমূলে যাদের কোন সংগঠন নেই এখন তাদের সংগঠনকে নতুন করে সাজানোর জন্য কিছু চাঁদাবাজকে শিক্ষা প্রতিষ্ঠানে বসিয়ে নিয়োগ বাণিজ্য করে তাদের পেট ফুর্তি করার জন্য এগুনো করে দিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

Tags :

সর্বশেষ