সীতাকুণ্ডে জামায়াতের ইউনিট সভাপতিদের নিয়ে শিক্ষা বৈঠক করেছে জামায়াতে ইসলামী উপজেলা শাখা।
শনিবার (১৫ মার্চ) দুপুরে সীতাকুণ্ড আলিয়া কামিল এম এ মাদ্রাসার হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার।
উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মু. তাহেরের পরিচালনায় কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথি আব্দুল জব্বার ‘বাইয়্যাত ঈমানের অপরিহার্য দাবী’ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে ‘ওয়ার্ড ও ইউনিট মজবুতি অর্জনে দায়িত্ব শীলের ভূমিকা ‘ বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
এছাড়াও ‘ আনুগত্য, পরামর্শ, এহতেসাব’ বিষয়ে আলোচনা করেন আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি প্রিন্সিপাল নূর নবী। ‘ব্যক্তিগত রিপোর্ট ভারসাম্য পূর্ণ জীবন গঠনের হাতিয়ার’ বিষয়ে আলোচনা করেন সীতাকুণ্ড উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মু কুতুবউদ্দিন শিবলী।
এতে আল কোরআন থেকে দারস পেশ করেন সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মওলানা সেলিম জাহাঙ্গীর।
সমাপনী বক্তব্যে উপজেলা আমীর মওলানা মিজানুর রহমান বলেন, ইসলামি আন্দোলনে নেতৃত্বের সংকট দূর করার জন্য এই শিক্ষা বৈঠকে উপস্থিত সকল ভাইদের দ্রুত সময়ে রুকন শপথ গ্রহণ করা সময়ের দাবী। শিক্ষা বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আশরাফুর রহমান ,অফিস সম্পাদক আবু হাফস মুহাম্মদ নকিব, মিডিয়া সম্পাদক আবুল হোসেন, পৌরসভার আমীর হাফেজ আলী আকবর প্রমুখ।