চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে আগামীকাল জশনে জুলুস, ৬০ লক্ষাধিক জনসমাগমের আশা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিবছরের মত এবারও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে নগরীতে জশসে জুলুস বের করা হবে। আর এবারের জুলুসে ৬০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটবে বলে আমা আয়োজকদের। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটায় নগরের ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুসটি বের করা হবে। নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিবিরিহাটের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস মাঠে জমায়েত ও যোহরের নামাজের পর দোয়ার মধ্য দিয়ে দুপুর দুইটায় শেষ হবে।

এবারের জুলুসের নেতৃত্ব দেবেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ। তার সাথে বিশেষ অতিথি থাকবেন সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ। বিষয়টি নিশ্চিত করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন।

 

আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্টের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুজুর কেবলাগণ ইতিমধ্যেই ১৪ সেপ্টেম্বর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের মাধ্যমে শুভাগমন করেছেন। জুলুসে উপস্থিত থাকবেন আনজুমান ট্রাষ্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট মোহাম্মদ সিরাজুল হক, এসিসটেন্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদসহ আনজুমান ট্রাষ্টের কার্যকরী সদস্যবৃন্দ ও গাউসিয়া কমিটির সকর স্তরের কর্মকর্তা-কর্মচারী।

ট্রাষ্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের (পাকিস্তান) তৎকালীন সাজ্জাদদানশীন, হযরত মুহাম্মদ (সঃ) এর ৩৯ তম বংশধর, আধ্যাত্মিক সাধক সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ এর পরামর্শক্রমে ১৯৭৪ সাল থেকে ঢাকা ও চট্টগ্রামে জশনে জুলুস উদযাপিত হয়ে আসছে। এটি আয়োজন করে আসছে আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট। প্রতিবছর এই জুলুসে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানের মিলনমেলা ঘটে আসছে। এবারের জুলুসে নেতৃত্ব দেবেন আওলাদে রাসূল সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ (মঃ জিঃআঃ) ও সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মঃজিঃআঃ)।

 

পর্যন্ত ‘জশনে জুলুস’ এর জন্য যেসব সড়ক দিয়ে মিলাদুন্নবীর শোভাযাত্রা যাবে, সেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
আনজুমান-এ-রহমানিয়া-আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে এ বছর হবে ৫২তম জুলুস।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক নির্দেশনায় জানানো হয়েছে, জুলুস চলার সময় নগরের পাঁচলাইশ থানার জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠ থেকে বিবিরহাট হয়ে মুরাদপুর, মুরাদপুর ট্রাফিক পুলিশ বক্স থেকে ডান দিকে মোড় নিয়ে ষোলশহর ২ নম্বর গেট, ষোলশহর ২ নম্বর গেট এলাকা থেকে জিইসি মোড়, লর্ডস ইন হোটেল থেকে ২ নম্বর গেট, মুরাদপুর বামে মোড় নিয়ে বিবির হাট থেকে জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণের অভিমুখে চলাচলের কারণে অভিমুখ সড়কে সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

Tags :

সর্বশেষ