সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর আমিরাবাদ ওয়ার্ডে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পৌরসভার পশ্চিম আমিরাবাদ আজগর আলী জামে মসজিদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ওয়ার্ড সভাপতি আলাউদ্দিন সোহেলের সভাপতিত্বে এবং আবদুল মোতালেবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার মোহাম্মদ শামসুজ্জামান হেলালী।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সীতাকুণ্ড উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুল রহমান, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোহাম্মদ শামসুল হুদা, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সুলাইমান মেহেদী হাসান, সাংবাদিক সৈয়দ ফোরকান আবু, আব্দুল্লাহ আল কাইয়ুম, জামায়াতের পৌর আমীর হাফেজ আলী আকবর, পৌর সেক্রেটারি গিয়াস উদ্দিন পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি চসিকের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। যারা বিগত দিনে আওয়ামী লীগ আমলে আপনারা আপনাদের নেত্রীর কথায় আমাদেরকে মামলা দিয়ে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে আমাদের পরিবারের সাথে শান্তিতে থাকতে দেননি। তারা নামাজ কালামের দিকে চলে আসেন। না হয় পরকালে শান্তি পাবেন না। আর এখন আপনাদের নেত্রী আপনাদেরকে ফেলে দিনে দুপুরে ভারতে পালিয়ে যায়।