চট্টগ্রাম বুলেটিন

শহীদ জিয়াউর রহমানের দেখানো পথেই আজীবন চলতে চাই: সাইফুল

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও নগরের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম সাইফ বলেছেন, আজীবন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই চলতে চাই। তার আদর্শকে বুকে ধারণ করে মানুষের জন্য ত্যাগের রাজনীতি করে যেতে চাই। যেখানে শুধু আত্মত্যাগ, সংযম, শৃঙ্খলা ছাড়া আর কিছুই থাকবে না। আগামীতেও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চাই।

সোমবার রাতে নগরের বার্মা কলোনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও মেজবানীতে তিনি এসব কথা বলেন৷

এসময় কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম সাইফ বলেন, প্রতিবারই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে আমি কর্মসূচী পালন করি৷ এবার বড় পরিসে মেজবানী, দোয়া ও মিলাদ মাহফিল এবং খতমে কোরআন সম্পন্ন করি। আল্লাহর কাছে দোয়া যেন মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক৷

তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব এমন হয়েছে যখন পুরো দেশ অগোছালো এবং তলাবিহীন ঝুড়ি ছিল৷ দেশে ক্ষুধা, দারিদ্র্যতা জেঁকে বসেছিল৷ তিনি তাঁর নেতৃত্বে দেশকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করেন৷ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাঁর সময়ে নতুন করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে৷ তিনি শুধু জাতীয় নেতা ছিলেন, ওআইসি, সার্ক গঠনের মাধ্যমে মুসলিম বিশ্বের ও দক্ষিণ এশিয়ার অন্যতম নেতা হয়ে ওঠেছিলেন৷ তার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শীতা দেশকে বহু কিছু এনে দিয়েছে।

সাইফুল ইসলাম সাইফ বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান৷ তিনি খাল কাটা কর্মসূচী করে এদেশের কৃষি ভিত্তিক অর্থনৈতিককে জাগ্রত করে তুলেছিলেন৷ এছাড়াও এগ্রো শিল্প, পোশাক কারাখানা, রপ্তানিমুখী সবগুলো শিল্প রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের হাত ধরে সফলতার সোপানে ওঠে আমাদের দেশ। তাই তাঁর আদর্শকে ধারণ করা গেলে বাংলাদেশ উন্নত বিশ্বে নাম লেখাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না।

এসময় পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা মো. শাহীন বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করেই আমাদের রাজনীতি করতে হবে। বাংলাদেশে জাতীয়তাবাদের জনক জিয়াউর রহমান শুধু কোন দলের প্রতিষ্ঠাতা নন, তিনি এদেশের জন্য স্বপ্নবাজ একজন মানুষ ছিলেন৷ তাঁর চিন্তা, চেতনায় সবার আগে বাংলাদেশ ছিল৷ এই চিন্তা, চেতনাকে ধারণ করে আমরা দলের জন্য কাজ করে যেতে চাই৷ আমাদের প্রেরণার বাতিঘর প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

 

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির ৭, ৮ নম্বর ওয়ার্ড ও ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ডসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদলের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে খতমে কোরআন শেষে মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের জন্য দোয়া করা হয়৷ এর আগে সকলের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে মিলাদ অনুষ্ঠিত হয়। পরে সকলে মেজবানীতে অংশ নেন।

Tags :

সর্বশেষ