চট্টগ্রাম বুলেটিন

সময় অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু বাবার শূন্যতা আগের মতোই রয়ে গেছে: শাকিলা ফারজানা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা (এমপি) বলেছেন, “সময় মানুষের জীবন থেকে অনেক কিছু পরিবর্তন করে দেয়, কিন্তু কিছু শূন্যতা কখনো পূরণ হবার নয়। আমার শ্রদ্ধেয় পিতার অবর্তমানে যে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে, তা আজও আগের মতোই রয়ে গেছে।”

বুূধবার  (২৭ মে) তার পিতা সাবেক হুইপ মরহুম ওয়াহিদুল আলমের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভায় তিনি আবেগঘন কণ্ঠে এই কথা বলেন।

অনুষ্ঠানে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার শাকিলা ফারজানা আরও বলেন, পিতার আদর্শ ও জনকল্যাণমুখী রাজনীতিকে বুকে ধারণ করেই তিনি সর্বদা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। এই স্মরণ সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত থেকে মরহুম নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম বিএনপির রাজনীতির একজন সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, সাহসী নেতৃত্ব ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তিনি হাটহাজারীসহ বৃহত্তর চট্টগ্রামের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কন্যা, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা পরিবারের পক্ষ থেকে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

এ উপলক্ষে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের লালিয়ারহাট এলাকায় মরহুমের কবর জিয়ারত করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়৷

Tags :

সর্বশেষ