Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ১৩০টি সংগঠনকে ২০ হাজার চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ১৩০টি সংগঠনকে ২০ হাজার চারা বিতরণ করেছে সীতাকুণ্ড সমাজকল্যাণ ফেডারেশন। আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মসূচির আওতায় ব্রিটিশ আমেরিকান টোবাকো ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ কুমিরা রেঞ্জের সহযোগিতায় সংগঠনটি এই উদ্যোগ নিয়েছে। পর্যাক্রমে আরো ৩০ হাজার চারা বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।
শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি লায়ন মো: গিয়াস উদ্দিন। সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

সীতাকুণ্ডে ২০ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক

তিনি বলেন জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। গাছ বায়ুুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে ও অক্সিজেন ছেড়ে দিয়ে তাপমাত্রা কমায়, যা বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত কার্যকরী। পরিবেশের ভারসাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন। তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সারাদেশে ব্যাপকভাবে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করতে হবে। অনুষ্ঠানে অংশগ্রহনকারী ১৩০টি সংগঠনকে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর পি.এইচ.টি সেন্টার তত্ত্বাবধায়ক মো: শহীদ উল্ল্যাহ, বক্তব্য রাখেন উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ রাজু কামাল, সহ-সভাপতি আলহাজ¦ খোরশেদ আলম, আলহাজ¦ এ কে এম মসিউদদৌলা, সাংগঠনিক সম্পাদক লায়ন এড মোঃ সরোয়ার হোসাইন লাভলু, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাস্টার ইকবাল হুসাইন, অধ্যাপক নুরুল গনি চৌধুরী, সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেকসহ উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ তিনশতাদিক সমাজকর্মী উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন
১। সীতাকুণ্ডে বৃক্ষরোপণের মাধ্যমে ২০ হাজার চারা বিতরণ উদ্বোধন করছেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক
২। সীতাকুণ্ডে ২০ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক

Tags :

সর্বশেষ