চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেলেন আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ ( সীতাকুণ্ড উপজেলা-পাহাড়তলী-আকবরশাহ আংশিক) নিয়ে গঠিত আসনে প্রতীক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন দলের ৯জন প্রার্থী নিজেদের নির্বাচনী প্রতীক পেয়েছেন। এদিন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ধানের প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে আসনটির রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন প্রতীক ঘোষণা করেন। এর আগে প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধির উপস্থিতিতে নির্বাচনী আচরণবিধি পড়ে শোনানো হয়৷ এসময় আসলাম চৌধুরী পক্ষে তার প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ মোরসালিন প্রতীক (ধানের শীষ) গ্রহণ করেন।

এছাড়াও চট্টগ্রাম-৪ আসনে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা পেয়েছেন আনোয়ার ছিদ্দিক চৌধুরী। এছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী এটিএম পারভেজ ট্রাক, গণসংহতি আন্দোলনের প্রার্থী জাহিদুল আলম মাথাল, নেজামে ইসলাম পার্টির জাকারিয়া খালেদ বই, ইসলামী আন্দোলন বাংলাদেশের দিদারুল মাওলা হাতপাখা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ মসিউদদৌলা কাস্তে, সুপ্রিম পার্টির শহীদুল ইসলাম চৌধুরী একতারা এবং ইসলামিক ফ্রন্টের মো. সিরাজুদ্দৌলা মোমবাতি প্রতীক বরাদ্দ পেয়েছেন। বরাদ্দকৃত প্রতীক নিয়ে আগামীকাল থেকে প্রচারণা নামবেন প্রার্থীরা।

Tags :

সর্বশেষ