চট্টগ্রাম বুলেটিন

সন্তোষপুর জনকল্যাণ পরিষদ-ইউএসএ-এর উদ্যোগে ৪০০ পরিবারে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক ||

পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘সন্তোষপুর জনকল্যাণ পরিষদ-ইউএসএ’-এর পক্ষ থেকে ৪০০টি অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় মধ্য সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

পরিষদের উপদেষ্টা ও মধ্য সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জামসেদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব হেলাল উদ্দিন খোকা মিয়া।

পরিষদের উপদেষ্টা মাস্টার রহমত উল্যাহ সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ইলিয়াস হায়দার, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মো. শাহেদ, জনাব আব্দুল বাতেন ভুলু, মাস্টার আহসান উল্যাহ এবং আলাউদ্দিন মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের কল্যাণে এই সংগঠনের সদস্যরা যে ভূমিকা রাখছেন তা দৃষ্টান্তমূলক। উপস্থিত উপকারভোগীরাও রমজানের এই উপহার হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের সদস্যদের মঙ্গল কামনায় দোয়া করেন।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই ‘সন্তোষপুর জনকল্যাণ পরিষদ-ইউএসএ’ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি প্রতিবছর এলাকার অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, বিবাহে সহযোগিতা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়েছে।

Tags :

সর্বশেষ