Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

বাড়বকুণ্ডে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১ লাখ টাকা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই গাড়িচালককে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে সীতাকুণ্ড থানা পুলিশর একটি দল।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে তা পরিবহনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী দুই গাড়িচালককে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন— কাউছার হোসেন সাকিব (৫০ হাজার টাকা) এবং আব্দুল মোত্তালেব রনি (৫০ হাজার টাকা)।

উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Tags :

সর্বশেষ