চট্টগ্রাম বুলেটিন

টেকনাফে দেশীয় মদসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া মাথাভাঙ্গা মেরিন ড্রাইভ এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করে প্রায় ৩৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
এ সময় ঘটনাস্থল থেকে এক মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত দেশীয় মদ, ইজিবাইক এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, উপকূলীয় এলাকায় মাদক চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Tags :

সর্বশেষ