চট্টগ্রামের আগ্রাবাদে ওয়াসার সুয়ারেজ প্রজেক্ট বাস্তবায়নে পাইপ লাইনের জন্য মাটি কাটতে গিয়ে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে মাটি চাপা পড়া চার শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকেরা দুইজনকে মৃত ঘোষণা করলে হাসপাতালের ভেতরেই শ্রমিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্টাফরা সংঘর্ষে জড়ায়। এসময় জরুরি বিভাগে ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করে।
ফায়ার সার্ভিস জানায়, সড়কের মাঝে ওয়াসার পানির পাইন স্থাপনের কাজ চলাকালিন সময়ে ওপর থেকে মাটি ধ্বসে পরে। খভর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে গুরুতর আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসকেরা মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ তুষার নামের দুই জনকে মৃত ঘোষণা করে। আহত দুই শ্রমিককে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা দুইজনকে মৃত ঘোষণা করলে হাসপাতালের ভেতরেই শ্রমিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্টাফরা সংঘর্ষে জড়ায়। এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায় ক্ষুব্ধ শ্রমিকরা। পড়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম জানান, হাসপাতাল ভাংচুরের ঘটনায় উভয়পক্ষের ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। তবে হাসপপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন মামলা করেনি। হাসপাতাল কর্তৃপক্ষ, ওয়াসা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যস্ততায় ক্ষতিগ্রস্ত আসবাবপত্র ও যন্ত্রাংশ মেরামত করে দেয়ার শর্তে তাদের ছেড়ে দেয়ার ব্যাপারে আলোচনা চলছে।
চট্টগ্রাম ওয়াসার তত্বাবধায়ক প্রকৌশলী ও সুয়ারেজ প্রকল্পের পিডি আরিফুল ইসলাম জানান, সিনো হাইড্রো নামের একটি চীনা প্রতিষ্ঠান প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছেন। এরিনকো নামের মালোয়েশিয়ান আরেকটি প্রতিষ্ঠান কনসালটেন্ট হিসেবে কাজটি তদারকি করছে। ওয়াসার সবগুলো প্রকল্পে নিরাপত্ত্বা ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা বাধ্যতামুলক। এই ক্ষেত্রে ঠিকাদার কিংবা কনসালটেন্টের কোন গাফিলতি ছিল কি না তা ক্ষতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়া হতাহত পরিবারগুলো যাতে ন্যায্য ক্ষতিপুরণ পায় সে বিষয়টি ওয়াসার পক্ষ থেকে নিশ্চিত করা হবে।