চট্টগ্রাম বুলেটিন

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাযায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামাজে জানাযায় পুলিশের সামনে জয়বাংলা স্লোগান দিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় কয়েকশো ছাত্রলীগের নেতাকর্মী মোশাররফ হোসেনের মরদেহ ঘিরে রাখে। শেখ হাসিনা, শেখ হাসিনা স্লোগান দিতে দিতে তারা জমিয়তুল ফালাহ মসজিদ ত্যাগ করে ওয়াসা হয়ে জিইসি মোড়ের দিকে চলে যায়।

বৃহস্পতিবার দুপুর ১১টায় নগরীরর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামাজে জানাযায় এই মিছিল করে নিষিদ্ধ সংগঠনটির নেতারা। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করেন পুলিশ।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে মোশাররফ হোসেনের নামাজে জানাযা শুরু হয়। এসময় উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়্যা, সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান আরিফুল আলম রাজু, আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম, জাহেদ চৌধুরী ফারুক, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুসহ নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও জানাযার নামাজে জুলাই গণহত্যার আসামিসহ শীর্ষ সন্ত্রাসীরাও প্রকাশ্যে অংশ নেন। এর মধ্যে মিরসরাইয়ের আশরাফুল কামাল মিঠু, নাছির উদ্দিন দিদার, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ হত্যা, বিস্ফোরক দ্রব্য মামলার পলাতক আসামিরা যোগ দেন।

এদিকে নামাজে জানাযায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন অংশ নেন। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি ও চসিকের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। পরে জানাযার নামাজ শেষে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল শুরু করে। এসময় তারা দুর্দিনের মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে।

Tags :

সর্বশেষ