আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল গণমাধ্যমকর্মী, সম্পাদক, সাংবাদিক এবং সংবাদপত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এমপি সাঈদ আল নোমান বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই মহান উৎসব সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
দেশের সামগ্রিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, দেশের গণমাধ্যমকর্মীরা প্রতিনিয়ত সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সমাজের দর্পণ হিসেবে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও অধিকারের কথা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশের সকল গণমাধ্যমকর্মী ও দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সাথে পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ—এই প্রত্যাশা ব্যক্ত করেন।