চট্টগ্রাম বুলেটিন

এক মানবিক কাজে গিয়ে আরেক মানবিক কাজ, প্রশংসা কুড়ালেন এডভোকেট সরোয়ার লাভলু

ইসকন সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া শহীদ সাইফুল ইসলাম আলিফের শোকে ১২ ডিসেম্বর জন্মদিন পালন না করার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু। তবে “রক্তের বন্ধনে আবদ্ধ আমরা” নামে একটি সংগঠন তার জন্মদিনকে ঘিরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নিলে তিনি সেখানে প্রধান হিসেবে উপস্থিত হন। এসময় সেখানে এক নারীর জরুরী ভিত্তিতে ও পজেটিভ রক্তের প্রয়োজন দেখা দেয়। কেননা ওই নারী হঠাৎ করেই রক্তশূন্যতায় ভুগছিলেন। তাৎক্ষণিক রক্ত দানের সিদ্ধান্ত নিয়ে শরীরে সুঁচ ফোড়েন এই আইনজীবী।

 

এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু জন্মদিনে সীতাকুণ্ড পৌরসভায় আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় তিনি বলেন, “জীবনের বিশেষ দিনগুলো মানুষের কল্যাণে নিবেদন করাই আমার নীতি। সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাই, তারা যেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ান এবং তাদের কষ্ট লাঘবে সহযোগিতা করেন।

 

এডভোকেট লাভলু আরও জানান, গত বছরও তার জন্মদিন উপলক্ষে এই সংগঠন একই ধরনের মানবিক উদ্যোগ নিয়েছিল। “রক্তের বন্ধনে আবদ্ধ আমরা” পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও প্রায় শতাধিক অসহায় পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়। এ বছর সংগঠনটি গত বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ডের কুমিরা, বড় দারোগারহাটসহ বিভিন্ন এলাকায় পথশিশু, অসহায় ও ভাসমান মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, মোহাম্মদ সোহেল, এডমিন মোহাম্মদ আল আমিন, রক্তদাতা ও সমাজকর্মী মো. নুরুদ্দিন, আনোয়ার হোসেন হৃদয়, মো. জসিম, আবু তাহেরসহ বিভিন্ন সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও সদস্যরা। আর্থিক সহযোগিতায় ছিলেন প্রবাসী ভাই ও বন্ধুরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ বলেন, মানবিক একটি কাজ করতে এসে আরেকটি মানবিক কাজ করলেন এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু। এমন দৃষ্টান্ত আজ বিরল। মানুষটির মানবতার জন্য উদার তা আরও একবার প্রমাণিত হলো। মানুষের বিপদে সবার আগে তিনি ঝাপিয়ে পড়েন। তার এ ধরনের মানবিক কার্যক্রম ওই এলাকার মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। এটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আগামীতে এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।

 

 

Tags :

সর্বশেষ