Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে সিডিএ চেয়ারম্যানের পুষ্পস্তবক অর্পণ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

বুধবার (৫ আগস্ট) সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে চট্টগ্রাম নগরীর রেল স্টেশন সংলগ্ন ‘গণঅভ্যুত্থান স্মৃতিস্তম্ভে’ তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে প্রকৌশলী বেলায়েত হোসেন জুলাই শহীদদের স্মৃতি চিরস্থায়ী করতে এবং তা সংরক্ষণে যথাযথ রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একইসাথে শহীদ পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন এবং চিকিৎসাধীন আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

উদ্বুদ্ধকরণ বক্তব্যে তিনি বলেন, “আজকের এই বিশেষ দিনে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছিল। ছাত্র-জনতার এই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন। ফ্যাসিবাদের এই পতন শুধু জুলাই-আগস্টের আন্দোলনের ফল নয়, বরং এটি বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন ও ত্যাগের ফসল। তাই একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে এই ঐতিহাসিক ঐক্য আমাদের যেকোনো মূল্যে অটুট রাখতে হবে।”

Tags :

সর্বশেষ