আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক হতদরিদ্র জেলের ঘরে আগুন লেগে স্বর্বস্ব হারিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে দাড়িয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। এসময় জামায়াত নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা তুলে দেন।
এসময় উপস্থিত হয়ে তাদের খোঁজখবর নেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ নাছির উদ্দিন শাহ, বারখাইন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাদ্দাম হোসেন ও সেক্রেটারি মাহফুজ কলিসহ ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করেছি। এছাড়াও একই এলাকায় অসহায় একটি পরিবারকে তাঁর ছোট বাচ্চার চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।