চট্টগ্রাম বুলেটিন

কর্ণফুলীতে সম্পত্তির বিরোধে আ.লীগ নেতার নেতৃত্বে নারীর ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি, কর্ণফুলী:

চট্টগ্রামের কর্ণফুলীতে নিজেদের দখলীয় পৈতৃক সম্পত্তিতে মাটি ভরাট করতে গিয়ে জুলধা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আকতার হোসেনের নেতৃত্ব জাহানারা বেগম (৬২) নামের মহিলার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার পরে গত ২৪ অক্টোবর হামলার শিকার ওই নারী অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আকতার হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

গত (২২ অক্টোবর) সকালে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাহমীরপুর গাবতল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় অংশ নেওয়া অন্য অভিযুক্ত’রা হলেন, মোহাম্মদ নুরুল ইসলাম (৪৮), মো. নূরুল আমিন (৪৫) ও রেজাউল মোস্তাফা রুমান (২৬)।

ভুক্তভোগী জাহানারা বেগম বলেন, দীর্ঘদিন ধরে আমার দখলে থাকা পৈতৃক জমিতে মাটি ভরাটের কাজ করছিলাম। এসময় উল্লিখিত আওয়ামী লীগ নেতা আকতার হোসেন তার দল বল নিয়ে কাজে বাধাঁ দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে স্বদলবলে আমার ওপর হামলা চালায় এবং পরবর্তীতে এ জায়গায় আসলে প্রাণনাশের হুমকি দেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আমি ও আমার পরিবার বর্তমানে চরম আতঙ্কে রয়েছি। পরিবারের নিরাপত্তার জন্য কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি করেছি।

এ ব্যা পারে জানতে চাইলে আকতার হোসেন মুঠোফোনে বলেন, আমি বিষয়টা অবগত নয়।

আদালতে মামলার বিষয়ে জানতে চাইলে জায়গার মালিক শামীম আছলাম মিঠুন বলেন, বিএস ১০০৫ দাগের ১১ শতক জায়গা আমি কিনেছি। যার বিএস, খতিয়ান সব ঠিকঠাক রয়েছে। আকতার হোসেন উদ্দেশ্যমূলকভাবে আমার জায়গায় বালু ভরাট করতে দিচ্ছেনা। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Tags :

সর্বশেষ