চট্টগ্রাম বুলেটিন

গণমাধ্যমের সংবাদ নিয়ে সিএমপির প্রতিক্রিয়া/সিএমপি কমিশনার কাগুজে বাঘ নয়, তিনি রক্ত মাংসে মানুষ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ কোন কাগুজে বাঘ নয়, তিনি একজন প্রকৃত বাঘ ও রক্ত মাংসের একজন মানুষ। বুধবার বিকেলে কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তার সংক্রান্ত সংবাদ সম্মেলনে একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল আহম্মেদ।

তিনি বলেন, গত ৯ জানুয়ারি একটি পত্রিকায় প্রকাশিত সংবাদে সিএমপি কমিশনারকে কাগুজে বাঘ হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসাথে প্রতিবেদনে কমিশনারের কোন নির্দেশনাই বাস্তাবায়ন হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু গত কয়েক মাসে সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, তার প্রতিটি নির্দেশনা বাস্তাবায়ন হচ্ছে এবং রেকর্ড সংখ্যক সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার হচ্ছে। পুলিশ কমিশনারের স্পষ্ট বক্তব্য তিনি কাগুজে বাঘ নয়, তিনি একজন রক্ত মাংসের মানুষ।

এসময় তিনি বলেন, কেবল গত ১৩ দিনের পরিসংখ্যানে দেখা যায়, সিএমপি ১৪ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় ২০১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ৩৩ জন চাঁদাবাজ, ২১০ জন কিশোরগ্যাং, ৩৫৭ জন ডেভিল হান্ট গ্রেপ্তার করা হয়েছে। ১ টি দেশীয় তৈরি একনলা বন্দুক ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এতোসব অর্জনের পরও পুলিশকে নিয়ে এমন প্রতিবেদন পুলিশের মনোবল দুর্বল করে দেয় বলে জানান তিনি।

Tags :

সর্বশেষ