তরিকত ও মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর গ্লোবাল শাখা সুন্দরপুরের নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। ২০২৫–২০২৭ মেয়াদের এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিকী।
কমিটির অন্যান্য পদে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিবুল হাসান সবুজ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের বাগান বাড়ি এডভেঞ্চারে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের পরবর্তী সময়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে গ্লোবাল শাখা সুন্দরপুরের সাবেক সভাপতি সাহাব উদ্দিন বাপ্পু-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার অর্থ সম্পাদক অধ্যাপক মহিদ্দীন চৌধুরী এবং সুন্দরপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আজিজুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা গিয়াস উদ্দিন, দিদারুল আলমসহ সুন্দরপুর ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিট পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা গাউসিয়া কমিটির সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।