Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে বাসা বাড়িতে গ্যাস বিস্ফোরণ/ দগ্ধ আরও একজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে শাওন নামে আরও একজন মারা গেছেন। মঙ্গলবার সকাল সাতটায় ঢাকা জাতীয় বার্ন এণ্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গতকাল সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য সেখানে ভর্তি করা হয়৷ বর্তমানে হাসপাতালে এই পরিবারের আরও চারজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, নিহত শাওনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালী পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল।মঙ্গলবার সকাল সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় দু’জনের মৃত্যু হলো। এর আগে সোমবার বিকাল সাড়ে চারটার দিকে কুমিল্লায় নুর জাহান আক্তার রানী (৪০) নামে এক নারীকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

উল্লেখ্য, সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন এলাকায় হালিমা মঞ্জিল নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার রান্নাঘরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের মোট নয়জন দগ্ধ হন। অন্য দগ্ধরা হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), শিপন (৩০), সুমন (৪০), আনাস (৭), আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫)। তাদের মধ্যে পাখি এবং সাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের ৮০, একজনের ৪৫ এবং বাকিদের শরীর ২০- ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

Tags :

সর্বশেষ