চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রাম বহিঃ নোঙর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল কোস্ট গার্ড

চট্টগ্রাম বহি: নোঙর থেকে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কোষ্ট গার্ড। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রবিবার (১৭ আগস্ট) নবাব এন্ড কোম্পানির সুপার ভাইজার মোঃ আনোয়ার আজম (৪৫) বানিজ্যিক জাহাজ (MV AMSTEL STORK) থেকে সিঁড়ি দিয়ে নামার সময় দুর্ঘটনাক্রমে চট্টগ্রাম বহিঃ নোঙরের আলফা এ্যাংকরেজ সমুদ্র এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হন। জাহাজ কর্তৃপক্ষ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে তাৎক্ষনিকভাবে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা উচ্চগতি সম্পন্ন বোট এবং সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে মঙ্গলবার দুপুর ২ টায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পরে তার মৃতদেহ পরিবারের নিকট হস্থান্তর করা হয়
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

Tags :

সর্বশেষ