Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চবি ক্যাম্পাসে জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড শেখ মোরসালিন

চবি প্রতিনিধি, চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস ঘুরে গেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফরোয়ার্ড শেখ মুরসালিন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের দুটি ক্লাব ‘ভয়েস অব স্টুডেন্ট’ ও ‘থিয়েটার অ্যান্ড ফিল্ম সোসাইটি’র সহযোগিতায় আয়োজিত একটি বিশেষ ক্যাম্পেইনে অতিথি হিসেবে অংশ নেন তিনি।

গত ২২ জুন (সোমবার) সকাল ১১টায় চবি ক্যাম্পাসের ঐতিহ্যবাহী জারুলতলায় “কুইজে রিচার্জে ’’খেলা হবে নগদে” শীর্ষক এই ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনের আকর্ষণীয় ইভেন্টগুলোর মধ্যে ছিল পেনাল্টি শুটআউট, পিএস ফাইভ (PS5) ফুটবল গেম এবং ফুসবল। প্রতিযোগিতাগুলোতে বিজয়ীদের মাঝে ‘নগদ’-এর পক্ষ থেকে প্রিমিয়াম জার্সি, ব্রেসলেটসহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

উৎসবমুখর এই ক্যাম্পেইনটি সকাল ১১টার দিকে শুরু হলেও দুপুর ১২টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন জাতীয় দলের ফরোয়ার্ড শেখ মুরসালিন। তাকে কাছে পেয়ে চবি শিক্ষার্থীদের মাঝে টানটান উত্তেজনা ও উচ্ছ্বাস দেখা দেয়। পরে মুরসালিন নিজেও শিক্ষার্থীদের সাথে বিভিন্ন ফুটবল ইভেন্টে মেতে ওঠেন এবং তাদের সাথে আনন্দঘন সময় কাটান।

ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, জাতীয় দলের একজন তারকা ফুটবলারকে এত কাছ থেকে দেখা এবং তার সাথে খেলায় অংশ নিতে পারাটা ছিল তাদের জন্য এক দারুণ অভিজ্ঞতা। সহযোগিতায় থাকা ক্লাবগুলোর প্রতিনিধিরা চমৎকার ও সফল একটি আয়োজন সম্পন্ন করার জন্য ‘নগদ’ কর্তৃপক্ষ এবং শেখ মুরসালিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Tags :

সর্বশেষ