চাকসু’র ভিপি ইব্রাহিম রনি মঙ্গলবার তার আইডিতে এক পোষ্টে শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছেন। এতে জানিয়েছেন পরশুদিনের মধ্যে ছয়টি নতুন ই-কার আসছে চবিতে। ক্যাম্পাসে ই-কারের অপ্রতুলতার কারণে শিক্ষার্থী ভাই-বোনেরা নির্দিষ্ট সময়ে গাড়ি না পেয়ে হেঁটে অথবা রিকশায় করে যাতায়াত করতে হচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠকে নতুন ই-কার আনার সিদ্ধান্ত হয়। আশা করি, নতুন ই-কারগুলো আসলে শিক্ষার্থী ভাই-বোনদের ভোগান্তি কিছুটা হলেও কমবে ইনশাআল্লাহ।
তিনি আরও লিখেন, পরবর্তীতে চাহিদা অনুযায়ী আরও গাড়ি আনার উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ। দ্রষ্টব্য: শীঘ্রই ই-কারের পুনর্বিবেচিত ভাড়া কার্যকর করা হবে।