Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন৷

রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি চেয়ারম্যানের সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন৷

বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, আমি রোববার বিকেলে চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করেছি। এসময় তাঁর সাথে বেশ কিছু সময় কাটিয়েছি এবং দলের গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ হয়েছে৷ আসন্ন নির্বাচনে ধানের শীষের জয়ের জন্য কাজ করতে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।

তিনি আরও বলেন, আগামী ২৫ জানুয়ারি আমাদের দলের চেয়ারম্যান ২১ বছর পর চট্টগ্রামে পা রাখবেন৷ এ উপলক্ষ্যে নেতাকর্মীদের মাঝে বাড়তি আনন্দ বিরাজ করছে। তাদের মাঝে উৎসাহ উদ্দীপনার কোন কমতি নেই৷ আমরা লিডারকে স্বাগত জানাতে প্রস্তুুত আছি৷ চট্টগ্রামের মানুষ তাকে দেখতে মুখিয়ে আছেন৷ সর্বশেষ ২০০৫ সালে চসিক নির্বাচনের সময় দলের প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দীনের জন্য ভোট চাইতে তিনি বন্দরনগরীতে আসেন৷ সেই থেকে ফ্যাসিবাদী যাঁতাকলে তারেক রহমান দেশ থেকে দূরে ছিলেন৷ কিন্তুু প্রতি মুহুর্তে তার মন পড়ে ছিল প্রিয় মাতৃভূমিতে।

 

Tags :

সর্বশেষ