Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ব্যবসায়ীর মরদেহ

কাউসার সিকদার, ফটিকছড়ি: 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে নিখোঁজের একদিন পর মুহাম্মদ আব্দুল মালেক (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) সকালে পশ্চিম ভূজপুরের সৈয়দবাড়ি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে।

নিহতের ছেলে আরিফ জানান, শনিবার (২৬ অক্টোবর) দুপুরের পর থেকে তাঁর বাবা বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। পরদিন সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে খবর দেন।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags :

সর্বশেষ