Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

পিআরইউ আয়োজিত “নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা” শীর্ষক গোলটেবিল আলোচনা

পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ আয়োজিত “নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা” শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ’র আহবায়ক হাসান মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান ও মুখ্য আলোচক ছিলেন চিন্তক ও জবান সম্পাদক রেজাউল করিম রনি।

পিআরইউ’র সদস্য সচিব ইমরান এমির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, তরুণ রাজনীতিবিদ ও শিল্পদ্যোক্তা শাহওয়াজ জামাল নিজাম সনি, পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের বিভাগীয় প্রধান দিলরুবা আক্তার রেনু।

বক্তব্য রাখেন সংগঠক জহিরুল ইসলাম জহির, সিটিজি পোস্টের হেড অব নিউজ ইশাত মান্নান তানিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জাসাসের কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ইফতেখার আমিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট ইকবাল হোসেন, জাতীয়তাবাদী ইয়াং ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী, জুলাই আন্দোলনের আহত সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক রিজাউর রহমান, মুখপাত্র ফাতেমা খানম লিজা, শফিউল বাসার সামু।

উপস্থিত ছিলেন সাংবাদিক নাজিম উদ্দিন, শেয়ার বিজের ব্যুরো প্রধান নূর হোসেন মামুন, আজিজা হক পায়েল, সকাল বেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, তৌহিদুল ইসলাম তৌহিদ, আজিম অনন, সুমন চৌধুরী ফরহাদ, বাকি বিল্লাহ চৌধুরী, ইঞ্জি. নুর আলম, ইঞ্জ. রনি বড়ুয়া, সাজ্জাদ রোহান, শরিফ উদ্দিন প্রমুখ।

Tags :

সর্বশেষ