Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

প্রতিদ্বন্দ্বী যখন সহযাত্রী: এমপি সাঈদ আল নোমানের অনন্য দৃষ্টান্ত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শামসুজ্জামান হেলালীকে সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে রাজনৈতিক সৌজন্যবোধের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত শনিবার হালিশহরে মধ্যপ্রাচ্যর বাহরাইনে নিহত প্রবাসী এস এম তারেকের নামাজে জানাজায় গণমাধ্যমে ব্রিফিং করার সময় সংসদ সদস্যের পাশে শামসুজ্জামান হেলালীকে দেখে উপস্থিত সাধারণ মানুষ ও সচেতন মহলে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয়দের মতে, জনস্বার্থ সংশ্লিষ্ট কাজে প্রায়ই তাদের এভাবে একসঙ্গে দেখা যায়, যা বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে অত্যন্ত ব্যতিক্রমী। এর আগে জাতীয় সংসদের মূলতবী অধিবেশনে সাঈদ আল নোমান ঘোষণা দিয়েছিলেন যে, তিনি কেবল তার সমর্থকদের নন, বরং তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরও প্রতিনিধি এবং কোনো ধরনের দূরত্ব বা ভুল বোঝাবুঝি জিইয়ে রাখার পক্ষে নন। আমরা সবাই দিনশেষে বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করি—সাংসদের এমন উদার ও দায়িত্বশীল মনোভাবকে সচেতন নাগরিকরা সমাজসেবার প্রতি গভীর দায়বদ্ধতা হিসেবে দেখছেন। ক্ষমতার দাপট নয়, বরং জনকল্যাণকেই জীবনের বড় ব্রত হিসেবে গ্রহণ করা এই তরুণ নেতার এমন আচরণ দেশের রাজনৈতিক ইতিহাসে সম্প্রীতির নতুন এক অধ্যায় সূচনা করেছে বলে বিশিষ্টজনেরা মনে করছেন।

Tags :

সর্বশেষ