চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে ফিল্মি স্টাইলে পালিয়ে যাওয়া প্রেমিকাকে আটক করা হয়েছে। তবে প্রেমিককে খুঁজছে পুলিশ। এর আগে গতকাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন থেকে ঠিক সিনেমার মতো কৌশলে আদালতের পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান ওই প্রেমিক যুগল। তবে বিষয়টি সামাজিক মাধ্যমে আজ মঙ্গলবার ব্যাপক ভাইরাল হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরের আকবরশাহ থানার এলাকা থেকে অল্প বয়সি এক প্রেমিক যুগল পালিয়ে বিয়ে করার পর পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম আদালতে অপহরণ মামলা দায়ের করা হয়। ওই মামলায় মেয়ের পরিবার তাদের মেয়েকে সোমবার আদালতে হাজির করে। এসময় সেখানে আগে থেকেই অবস্থান করছিল প্রেমিক। পরে বাড়াবাড়ির এক পর্যায়ে কৌশলে প্রেমিক তার প্রেমিকার হাত ধরে দৌড়ে পালিয়ে যান। এই দৃশ্য অনেকে মুঠোফোনে ধারণ করে রাখে। যা পরে পোষ্ট করলে ফেসুবকে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, বাড়াবাড়ির একপর্যায়ে সুযোগ বুঝে দুজনই ভিড়ের মধ্যে ঢুকে হাত ধরাধরি করে প্রধান ফটকের দিকে দৌড় দেন। চোখের পলকে তারা আদালত প্রাঙ্গন পেরিয়ে জনসমুদ্রে মিশে যান। উপস্থিত পুলিশ সদস্যরা তাদের ধরার চেষ্টা করলেও, মুহূর্তের মধ্যেই প্রেমিক যুগল উধাও হয়ে যায়।
পরে মেয়েটিকে আটক করা হলেও প্রেমিক ছেলেটি পলাতক রয়েছে। পরে পুলিশ আদালত এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। নগরের বিভিন্ন স্থানে তার খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
তিনি বলেন, “ঘটনাটি অপ্রত্যাশিত। আমরা সিসিটিভি বিশ্লেষণ করছি। শিগগিরই তাকে খুঁজে বের করা সম্ভব হবে।” স্থানীয়দের মতে, পুরো ঘটনাটি ছিল যেন রোমান্টিক ছবির একটি দৃশ্য। আদালতের গেটের সামনে প্রেমিক-প্রেমিকার দৌড়ে পালানোর দৃশ্যে পেইজ বুক টিকটক, ইষ্টাগ্রামে ছড়িয়ে পড়ে।
বায়েজিদের ওসি আরিফুর রহমান জানান, আকবরশাহ থানায় কোন মামলা হয়নি। তারা আদালতের আশ্রয় নিয়েছিল পূর্ব থেকে। তাই আপাতত আমাদের এখতিয়ারের বাইরে এটি।