চট্টগ্রাম বুলেটিন

বাড়বকুণ্ডে সড়ক উন্নয়ন কাজ ও মন্দির পরিদর্শনে ইউএনও

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ নডালিয়া গফুরশাহ সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় পরিদর্শনে গিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম।

 

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে তিনি এ পরিদর্শনে যান। এসময় কাজ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মেসার্স জে কে ট্রেডার্সকে ধন্যবাদ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, ওয়ার্ড বিএনপি’র সভাপতি সানাউল্লাহ সুট্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে ইউএনও স্থানীয় ভৌমিক মন্দির পরিদর্শন করেব।

Tags :

সর্বশেষ