চট্টগ্রাম বুলেটিন

বারৈয়াঢালা স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলা সম্পন্ন

বারৈয়ারঢালা স্পোর্টিং ক্লাব আয়োজিত বিজয়-২৪ অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের ছোট দারোগারহাটের কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ, চট্টগ্রাম-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার ছিদ্দীক চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী। এতে আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা যুব বিভাগের সেক্রেটারি তৌহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক চৌধুরী, ইসলামি ছাত্র শিবিরের চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি নূর মোহাম্মদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসাইন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহাদাত হোসাইন এবং অফিস ও প্রচার সম্পাদক কামরুল হাসান বাপ্পি।

অনুষ্ঠান পরিচালনা করেন বারৈয়ারঢালা স্পোর্টিং ক্লাবের আহবায়ক এবং ইউনিয়ন জামায়াতের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আতিকুল ইসলাম সাকিব। এসময় আরও উপস্থিত ছিলেন রহমতনগর স্পোর্টিং ক্লাবের ম্যানেজার মো. আশরাফ উদ্দিন। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করে। রহমতনগর স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। আর রানার্স হয় দর্জিপাড়া স্টারস। বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

 

Tags :

সর্বশেষ