মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে খুচরা সার ব্যবসায়ী সমিতির ২০২৬-২৭ সেশনের কমিটি গঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় মিরসরাই পৌরসদরস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। এতে ব্যবসায়ী মফিজুল ইসলামের সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড খুচরা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর। সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী ওমর ফারুক, সাইফুল রহমান, রেদোয়ান হোসেন, নিজাম উদ্দিন, রুবেল মজুমদার, সাধন চন্দ্র শীল, মহিউদ্দিনসহ প্রমুখ।
সভায় বক্তারা খুচরা সার বিক্রেতা আইডিকার্ডধারীদের বহাল রাখা, প্রত্যেক খুচরা সার ব্যবসায়ীদের টিও লাইসেন্স প্রদান করা, সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধন করাসহ বিভিন্ন দাবী উত্থাপন করেন।
সভায় সর্বসম্মতিক্রম আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছে মোঃ মফিজুল ইসলামকে৷ আর সহ- সভাপতি মোঃ ওমর ফারুককে ও সাধারণ সম্পাদক করা হয়েছে আশরাফুল ইসলামকে।
কমিটিতে সহ সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ নয়ন হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, সহ-কোষাধ্যক্ষ রেদোয়ান হোসেন, প্রচার সম্পাদক রুহুল আমিন, সহ প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দীন৷ এতে কার্যকরী সদস্য হয়েছেন মোঃ শামছুউদ্দীন, মোঃ হেদায়েত উল্লাহ, মোঃ নিজাম উদ্দীন।