চট্টগ্রাম বুলেটিন

মিরসরাই ইউনিয়ন জামায়াতের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯ নম্বর মিরসরাই ইউনিয়ন শাখার ২০২৫-২৬ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মোঃ ফারুকের সভাপতিত্বে মিঠাছরা ফাজিল মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত জরুরী বৈঠকে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা সেক্রেটারি আনোয়ার উল্ল্যাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এবং উপজেলা অফিস সম্পাদক ৯ নম্বর ইউনিয়নের খাদেম অধ্যাপক মোঃ শফিকুল আলম শিকদার প্রমুখ।

সভায় ২০২৫-২৬ সাংগঠনিক বর্ষের জন্য হাফেজ মাওলানা মোঃ ফারুককে সভাপতি করা হয়েছে। এছাড়াও ইউনিয়ন সহ-সভাপতি করা হয়েছে মাওলানা মোঃ আব্দুল হাইকে, ইউনিয়ন সেক্রেটারি করা হয়েছে মাওলানা মোঃ নোমান ফারুককে। কমিটিতে অফিস সম্পাদক হিসেবে মাওলানা মোঃ শেখ ফরিদ, বায়তুল মাল সম্পাদক হিসেবে এস এম আহাদ, সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে মাওলানা মোহাম্মাদ উল্লাহ্ মামুন, শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ শাহাদাত হোসেন, যুব উন্নয়ন সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, পেশাজীবি সভাপতি মোঃ কামাল উদ্দিন, আদর্শ শিক্ষক পরিষদ সভাপতি মাস্টার মোঃ ইলিয়াস হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সভাপতি মোঃ জিয়া উদ্দীনকে মনোনীত করা হয়েছে।

Tags :

সর্বশেষ