মিরসরাই থানার নিজামপুরে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল কুরআন হিফযুল কুরআন বিভাগের আটজন শিক্ষার্থীর হিফয সবক প্রদান সম্পন্ন হয়েছে।সোমবার অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এতে কো্রআন তেলওয়াত করেন হিফয বিভাগের ছাত্র উসমান গণী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মুহাদ্দিস ও মারকাযের পরিচালনা কমিটির প্রধান মাওলানা আশরাফ আলী নিজামপুরী হাফিজাহুল্লাহ।
এতে অতিথি ছিলেন, নয়দুয়ারি মাদরাসার পরিচালক মাওলানা জাফর উল্লাহ নিজামী, মিরসরাই দারুল উলুম ওয়্যারলেস মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ শোয়াইব সাহেব, কুমিরা ইসলামিয়া আরাবিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম নিজামপুরী, মারকাযের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রিদওয়ানুল হক নিজামপুরী।
এসময় প্রধান অতিথি মাওলানা নিজামপুরী শিক্ষার্থীদের সাথে কুরআনের শিক্ষা ও ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং ভালো হাফেজ ও ভালো আলেম হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।