চট্টগ্রাম বুলেটিন

সওজের জমি দখল করা সীতাকুণ্ডের ভাইরাল ভাবীর হোটেলকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশের দায়ের সীতাকুণ্ডের উত্তর ইদিলপুরে অবস্থিত ভাবীর হোটেলের ভাবীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বাইপাস এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফখরুল ইসলাম। এসময় নোংরা পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্স ছাড়াই মিষ্টি জাতীয় খাবার তৈরির অপরাধে দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, লাইসেন্স ছাড়া নোংরা পরিবেশে হোটেলটিতে মিষ্টি, দধি ও ঘি জাতীয় পণ্য তৈরি করছিল। অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক (সীতাকুণ্ড) মো. জাহেরুল হক।

স্থানীয়রা জানান, উত্তর বঙ্গ থেকে এসে হিন্দু পুরুষ ও মুসলমান নারী ভাড়া ঘরে বসবাস করতে থাকেন। এরপর সড়ক জনপদের জায়গা দখল করে গড়ে তোলেন একটি একটি কক্ষের হোটেল। তাদের অবৈধ মেলামেশা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। হোটেলে ঘর্মাক্ত দেহে রান্না করে পরিবেশন করে আসছিলেন ভাবী পরিচিত পাওয়া নারী। অভিযোগ আছে, সরকারি জমি দখল করে নিয়েছিলেন আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে। পরে তাদেরকে মাসি ভিত্তিতে চাঁদাও দিতেন ভাবী ও তার কথিত স্বামী। মো. আলম নামে একজন স্থানীয় বাসিন্দা বলেন, মেয়াদোত্তীর্ণ দই এনে বিক্রি করতেন তারা। তাছাড়া চুইঝাল বললেও মূলত সীতাকুণ্ড ও বাইরের বাসিন্দারা চুইজাল সম্পর্কে অবগত নয়। এতে তারা কি গাছে ছাল খাওয়াচ্ছে তাও জানা নেই কারো।

 

Tags :

সর্বশেষ