Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

এক দফা, দুই দফার ঘোষণার ক্রেডিট নিতে নিতে স্বৈরাচার দেশে ফেরার সাহস দেখাচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষণা কে দিয়েছে, দুই দফার ঘোষণা কে দিয়েছে সেই ক্রেডিট ও কৃতিত্ব নিতে নিতে পলায়নকৃত স্বৈরাচার দেশে ফেরার সাহস দেখাচ্ছে। তিনি বলেন, আমরাতো চাই তিনি দেশে ফিরুক। তাকে দেশে ফিরতে হবে এবং অবশ্যই ফাঁসির আসামি হয়ে। কোনো ক্যাঙ্গারু বা বিশেষ আদালত নয়, দেশের প্রচলিত আইনেই তার বিচার সম্পন্ন হবে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে “ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বক্তব্য রাখছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

স্বৈরাচারী শাসনের বিচার প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে মীর হেলাল বলেন, শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরে বিগত ১৭ বছর এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি হতে হবে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক দেশের ১৮ কোটি জনগণ।  “এই অভ্যুত্থান একক কোনো দল বা ব্যক্তির নয়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। এটি বিগত ১৭ বছরের জগদ্দল পাথরের মতো চেপে থাকা গুম, খুন, নির্যাতন ও মিথ্যা মামলার বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ।

তিনি বলেন, একজন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ভারতে বসে নির্লজ্জভাবে দেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে প্রেস কনফারেন্স করেছে, যার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ কারো খবরদারি বা তাবেদারি মানা হবে না। এবার দেশ চলবে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি নিয়ে।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নসরুল কাদির, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

 

 

Tags :

সর্বশেষ