আহ্বায়ক একরামুল, সদস্য সচিব টিপু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলার ৭২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে একরামুল হককে আহ্বায়ক ও আব্দুল করিম টিপুকে সদস্য সচিব এবং তানজিদ রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার রাতে দলটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবিএস মোরশেদ, যুগ্ম আহ্বায়ক রুবেল আনসারী, এডভোকেট আনোয়ার খোকনসহ ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি মজবুত করা এবং নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে চট্টগ্রাম উত্তর জেলায় জাতীয় নাগরিক পার্টিকে অগ্রণী ভূমিকায় রাখার লক্ষ্য নিয়ে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। আগামী দিনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।