চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় ৯ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করবেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।