Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চবিতে কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পূনর্বাসন সেন্টার গঠনের উদ্যোগ

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চলমান বন্যা পরিস্থিতিকে ঘিরে ফান্ড কালেক্ট করার উদ্দেশ্য চবির সব এসোসিয়েশন এক কাতারে এসে এই উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার ( ১৪ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

জানা যায়, গত কয়েকদিন ধরে চট্টগ্রামে চলমান ভয়াবহ বন্যায় ৩৩ জন মৃত্যুবরণ করেন এবং অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এসোসিয়েশন বন্যা কবলিত মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে আসে। এই প্রেক্ষিতে এসোসিয়েশন গুলোআলাদা ভাবে ফান্ড কালেক্ট করেছে। আলাদাভাবে ফান্ড কালেক্ট করার পরিবর্তে তারা একটি কেন্দ্রীয়  ফান্ড কালেক্ট করার জন্য সম্মত হয়।

 

পালি বিভাগের ২১ – ২২ সেশনের ছাত্র মো সাব্বির হোসেন সাকিন জানান, আলাদাভাবে ফান্ড কালেক্ট করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বন্যা কবলিত মানুষদের তুলনায় ফান্ডে প্রয়োজনীয় টাকা থাকেনা। তাই আমরা সম্মিলিতভাবে সব এসোসিয়েশন মিলে একটি কেন্দ্রীয় ফান্ড করার উদ্যেগ নিয়েছি। এতে আমরা ভবিষ্যতে চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরেও দুর্যোগ মোকাবিলায় অবদান রাখতে পারব।

যদিও আমাদের গঠনতন্ত্র এখনও তৈরি হয়নি। কিন্তু শীগ্রই এই বিষয়ে কাজ শুরু হবে এবং মঙ্গলবার থেকেই ফান্ড কালেক্ট শুরু করা হচ্ছে।

উদ্যোক্তারা জানান, বন্যায় আর্থিক সহযোগিতার পাশাপাশি তাদের পুনর্বাসনেও কাজ করবে চবি সম্মিলিত ফান্ড। পাশাপাশি তারা বন্যা পরবর্তী বিভিন্ন প্রয়োজন নিয়েও কাজ করবে।

Tags :

সর্বশেষ