Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চবিতে খাবারে মুরগির পালক ও কিচেনে তেলাপোকা, দোকান সাময়িক বন্ধ ঘোষণা

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জিরোপয়েন্ট সংলগ্ন একটি খাবারের দোকানে ওভেন বেকড পাস্তায় মুরগির পালক পাওয়ার পর কিচেন পরিদর্শন করে চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে দোকানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়টির জীববিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী লাইজু শারমিন লুনো বিকেল ৫টা ১২ মিনিটে দোকানটি থেকে ওভেন বেকড পাস্তা অর্ডার করেন। খাবার গ্রহণকালে তাতে মুরগির পালক দেখতে পান তিনি। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ পেজে তুলে ধরলে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসু নেতৃত্বের নজরে আসে।

খবর পেয়ে সহকারী প্রক্টর মোহাম্মদ খাইরুল ইসলাম এবং চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ দ্রুত দোকান পরিদর্শনে যান। পরিদর্শনকালে দোকানের কিচেনে ময়দার মধ্যে চায়না তেলাপোকা, পচা আলুসহ মারাত্মক নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়।

ঘটনার বিষয়ে সহকারী প্রক্টর মো. খাইরুল ইসলাম বলেন, “আমরা কিচেন পরিদর্শন করে ভয়াবহ পরিবেশ দেখেছি। ময়দার মধ্যে চায়না তেলাপোকা এবং পচা আলুসহ পুরো পরিবেশটা ছিল নোংরা। এ কারণে তাৎক্ষণিকভাবে দোকানটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া দোকানের মালিককে ৯ আগস্ট (রবিবার) দুপুর ১টায় প্রক্টর অফিসে তলব করা হয়েছে।”

চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ জানান, দোকান খোলা রাখা বা স্থায়ীভাবে বন্ধের ব্যাপারে কাল রবিবার দুপুর ১টার পর প্রক্টর অফিসে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনের নিয়মিত তদারকির বিষয়ে তিনি বলেন, “আমাদের তদারকির ফলে এখন অনিয়ম কিছুটা কমে এসেছে। আগে যেমন ফ্রিজে বাসি খাবার রাখা হতো, তা এখন দেখা যায় না। শিক্ষার্থীরা কিচেনে যান না বলে এই পরিবর্তনগুলো হয়তো দেখতে পান না।”

তবে প্রশাসনের তদারকি ও সাময়িক ব্যবস্থার স্থায়ী প্রভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী লাইজু শারমিন লুনো। তিনি বলেন, “আমরা কোনো দীর্ঘমেয়াদি ইতিবাচক ফলাফল পাচ্ছি না। প্রক্টর বা চাকসু প্রতিনিধিরা এসে পরিদর্শন করেন ঠিকই, কিন্তু ঘুরেফিরে বিভিন্ন দোকানে বারবার একইরকম পোকামাকড় ও নোংরা খাবার পাওয়া যাচ্ছে।”

Tags :

সর্বশেষ