Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

ছিনতাইকারীদের হাতে খুন হওয়া জিহাদের পরিবারের পাশে দাঁড়াল শ্রমিক কল্যাণ ফেডারেশন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছিনতাইকারীরে হাতে প্রাণ হারানো ষষ্ঠ শ্রেণির ছাত্র হাবিবুর রহমান জিহাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন। শুক্রবার সংগঠনটির নেতারা তার পরিবারের সাথে দেখা করে আর্থিক অনুদান হাতে ‍তুলে দেওয়ার পাশাপাশি পরিবারকে শান্তনা দেন।

এর আগে বুধবার (১ অক্টোবর) ভোরে নির্মমভাবে হত্যার শিকার হন জিহাদ। জিহাদ পারিবারিক দৈন্যদশায় পড়াশোনার খরচ যোগাতে অটোরিকশার স্টিয়ারিং হাতে তুলে নেন। দূর্গাপূজার দশমী উপলক্ষ্যে কিছু বাড়তি র্আয় করতে ওইদিন সন্ধ্যায় চাচার কাছ থেকে অটোরিকশাটি চেয়ে নেন জিহাদ। সেদিনেই তার ভাগ্যে ঘটে নির্মম ঘটনা।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে সীতাকুণ্ড পৌরসদরের সোবহানবাগে জিহাদের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে যান জামায়াতের নেতারা।  এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মো. তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি মো. মিছবাহুল আলম রাসেল, সীতাকুণ্ড পৌরসভা জামায়াতের আমীর আলী আকবর, পৌর সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েল, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহমুদুল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন নির্বাহী সদস্য নিজাম উদ্দিন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক  পেয়ার আহম্মেদ পেয়ারু, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াত নেতা জাহেদুল ইসলাম ফারুকী, আব্দুল লতিফ সামাদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ মনি, শ্রমিক নেতা সেলিম উদ্দিন।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মোনাজাত করেন। তারা জিহাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে আশ্বাস দিয়ে সংগঠন সর্বদা তাদের পাশে থাকবে বলেন জানান।

Tags :

সর্বশেষ