Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

জুলাই গ্রাফিতির উপর অবমাননাকর বাক্য লিখছেন কে এই নারী?

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংলগ্ন টাইগার পাস এলাকায় ফ্লাইওভারের পিলারে ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ‘জুলাই গ্রাফিতি’ মুছে অবমাননাকর ও উসকানিমূলক বাক্য লেখার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। আজ (৮ জুন) সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে জুলাই যোদ্ধা, স্থানীয় বাসিন্দা ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাইগার পাস ফ্লাইওভারের নিচে দেয়ালে আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর কালো স্প্রে-পেইন্ট দিয়ে বিতর্কিত স্লোগান ও অবমাননাকর বাক্য লিখে ওই নারী দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনার সময় দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে তাকে এই অবস্থায় দেখা যায়। আওয়ামী লীগ সংশ্লিষ্ট পেজগুলো ওই ভিডিও শেয়ার করে উল্লাস করছে।

সচেতন মহলের দাবি, এই নারীই সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই জড়িত ওই নারীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tags :

সর্বশেষ