Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

নতুন বাংলাদেশে বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করছেন প্রধানমন্ত্রী: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হোসেন বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ। চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র শহীদ ওয়াসিম আকরামের প্রাণদানের মধ্য দিয়েই জুলাইয়ের আন্দোলন কোটা সংস্কার থেকে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে রূপ নিয়েছিল।

বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম ও শহীদ মুগ্ধসহ অজস্র শহীদের পরম আত্মত্যাগ ছাত্র-জনতাকে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে চরমভাবে উৎসাহিত করেছিল। এই আন্দোলনে বিদেশে থেকে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশে নেতাকর্মীরা ঝাপিয়ে পড়ে। ফলে ৫ আগস্ট হাসিনা পালিয়ে যায়৷ গত ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে পুনরায় পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা একটি মানবিক, বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। জুলাইয়ের শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন, তা বাস্তবায়নে বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি ও সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

Tags :

সর্বশেষ