Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

বাঁশখালী-পেকুয়ার বন্যা দুর্গতদের পাশে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম সাইফ

বানের পানিতে ভাসছে চট্টগ্রাম ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা। আর এই কঠিন সময়ে দুর্গত মানুষের হাহাকার ছুঁয়ে গেছে একদল তরুণকে। সোমবার রাতভর অক্লান্ত পরিশ্রমে চলে বন্যার্তদের জন্য ত্রাণের প্যাকেট তৈরির কাজ। সাবেক ছাত্রদল নেতা ও কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম সাইফের আহ্বানে সাড়া দিয়ে ‘টিম সাইফ’র সদস্যরা গুছিয়ে নেন শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী। প্রস্তুতি শেষ হতেই সোমবার রাতের আঁধারে বাঁশখালী ও পেকুয়ার উদ্দেশ্যে রওনা দেয় ত্রাণের এই বিশাল বহর। দুর্গত মানুষের কাছে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়াই ছিল তাদের একমাত্র লক্ষ্য।৷

জানা যায়, দুর্গম ও জলমগ্ন এলাকাগুলোতে সরাসরি মাঠপর্যায়ে কাজ করছেন টিমের সদস্য হেলাল, নাসির, শাহাদাত, সুজন, কাসেম, খলিল, মারুফ, রুমি, ফরিদ, স্বপন, রিদয় এবং ফাহিমসহ অন্যান্যরা।

৭ নম্বর ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম সাইফ বলেন, পানিবন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে এই উপহার। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। সাময়িক এই খাদ্য সহায়তার পাশাপাশি পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত এই মানুষদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে। আমরা চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকতে।”

বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে টিম সাইফের সদস্যরা।

Tags :

সর্বশেষ