Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

বিজয় দিবসে সীতাকুণ্ড উত্তর ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

বাংলাদেশের বিজয় অর্জনের ৫৪ বছর পদার্পণ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালির করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড উত্তর আদর্শ থানা শাখা।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টায় বাংলাদেশ ইসলামী ছাত্রাশিবির সীতাকুণ্ড উত্তর আদর্শ থানা শাখার উদ্যোগে শাখার সভাপতি হাফেজ ফখরুল ইসলামের নেতৃত্বে এ বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

সাইকেল র‌্যালিটি ছোট দারোগারহাট বাজার থেকে শুরু হয়ে বড় দারোগারহাট বাজারে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র‌্যালিতে জাতীয় পতাকা ও ব্যানার-ফেস্টুনসহ কয়েকশ ছাত্রজনতা অংশগ্রহণ করেন।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের এইচআরডি সম্পাদক হাফেজ রায়হান উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সভাপতি আব্দুল মান্নান। র‌্যালি পরবর্তী সমাবেশে ছাত্রনেতৃবৃন্দ দেশ ও ইসলাম বিরোধী ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানান।

সভায় সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় উত্তর আদর্শ থানা শাখার সভাপতি হাফেজ ফখরুল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে র‌্যালি সমাপ্ত ঘোষণা করা হয়।

Tags :

সর্বশেষ