চট্টগ্রাম বুলেটিন

ভুল বুঝতে পেরে ইসলাম ধর্মে ফিরলেন চাঁদপুরের সেই নারী, আলেমদের মাধ্যমে পুনরায় কালেমা পাঠ

আবেগপ্রবণ হয়ে ভিন্ন ধর্মাবলম্বী যুবককে বিয়ের পর নিজের ভুল বুঝতে পেরে পুনরায় ইসলাম ধর্মে ফিরে এসেছেন চাঁদপুরের সেই আলোচিত বিবাহিত নারী। গতকাল বুধবার মানিকছড়ির স্থানীয় আলেম-ওলামাদের উপস্থিতিতে তওবা ও কালিমা পাঠের মাধ্যমে তিনি সধর্মে প্রত্যাবর্তন করেন। বর্তমানে তিনি তার বাবা-মায়ের সাথে নিজ জেলায় ফিরে গেছেন।

ঘটনার প্রেক্ষাপট উল্লেখ্য যে, কিছুদিন আগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার এক বৌদ্ধ ধর্মাবলম্বী যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে ঘর ছাড়েন ওই তরুণী। সেখানে তিনি নিজ ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুলের জন্য অনুশোচনায় পুনরায় ইসলামে ফেরার পর ওই তরুণী তার কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি জানান, আবেগের বশবর্তী হয়ে তিনি ভুল পথে পা বাড়িয়েছিলেন। পরিবারের সান্নিধ্যে আসার পর তিনি তার ভুল বুঝতে পারেন এবং স্বেচ্ছায় সধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তবে বৌদ্ধ যুবদকের সঙ্গে মেলামেশার বিষয়টি সমাজে দাগ কেটেছে। অনেকেই বলছেন, ইসলাম ধর্মে ফিরলেও মেয়েটি তার সম্ভ্রমতো হারিয়েছে নিজ ইচ্ছেয়। তার ইজ্জতের হেফাজত যদি সে না করে তাহলে জাতির কাছে খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে মেয়েটি।

সচেতন মহলের প্রতিক্রিয়া এই ঘটনাটি নিয়ে সামাজিক ও ধর্মীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহলের মতে, মানুষের কাছে ক্ষমা চাওয়ার চেয়ে বড় বিষয় হলো মহান আল্লাহর কাছে তওবা করা। তারা বলছেন, যে অপরাধ সে করেছে তার জন্য বান্দার কাছে নয়, বরং স্রষ্টার কাছে বিনম্রভাবে ক্ষমা চাওয়া উচিত। পরকালীন মুক্তির জন্য আল্লাহর ক্ষমা পাওয়াটাই তার জন্য এখন সবচেয়ে জরুরি।

বর্তমানে ওই তরুণী তার পরিবারের হেফাজতে রয়েছেন এবং স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন বলে জানা গেছে।

Tags :

সর্বশেষ