চট্টগ্রাম-১০ আসনে নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা তামিম ইকবাল। তার সঙ্গে ভোট দেন তার ভাই ও ক্রিকেটার নাফিস ইকবাল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে কাজির দেউড়ি চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে গাড়িতে এসে পৌঁছান তামিম ইকবাল। নিরাপত্তার জন্য তাকে সেনাবাহিনী সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করান।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তামিম ইকবাল বলেন, “জীবনের প্রথম ভোট দিলাম, পরিবেশ খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। খুবই ইজি প্রসেস। আশা করি সবাই সুষ্ঠু পরিবেশে ভোট দেবেন।