Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

মিডফোর্টে ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে চাঁদার জন্য ব্যবসায়ীকে নৃশংস্যভাবে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে৷ ১১ জুলাই দুপুরে তাদেরকে গ্রেপ্তার করা হয়৷

এরা হলেন, মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২)।  ডিএমপির কোতয়ালী থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। সে সময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

গত ৯ জুলাই ২০২৫, বুধবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনার সংবাদ পাওয়ার পর কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামি মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিনকে (২২) গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামি তারেক রহমান রবিনের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, চাঁদা না দেওয়ায় এ ঘটনা সংঘটিত হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‌র‍্যাব কর্তৃক আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags :

সর্বশেষ