চট্টগ্রাম বুলেটিন

রাউজানে ভাইয়ের হাতে ভাই খু

চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে জায়গা-জমির বিরোধে দুই ভাইয়ের মধ্যে বিরোধকে কেন্দ্র করে নুরুল আলম বকুল নামে এক ভাইকে হত্যা করেছে আরেক ভাই।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম বকুল (৪১) একই এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীতে বসবাস করেন বলে জানা গেছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রামের জায়গা নিয়ে নুরুল আলম বকুল ও তার ভাইদের মধ্যে বিরোধ ছিল। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে তারা জায়গা নিয়ে পারিবারিক বৈঠকে বসেছিলেন।

বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুল আলমকে তার অপর ভাইয়েরা মিলে মারধর ও দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর বাড়িতে কাউকে পাওয়া যায়নি। সেখান থেকে হামলায় ব্যবহার করা দা উদ্ধার করা হয়েছে।

Tags :

সর্বশেষ